স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬: অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
সমস্ত পদ
ব্যাসবাক্য ও সমাস
অনাচার
ন আচার (নঞ্ তৎপুরুষ সমাস)
দেশান্তর
অন্যদেশ (নিত্য সমাস)
মনমাঝি
মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)
মৌচাক
মৌ এর চাক (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
সিংহাসন
সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
০২
এক কথায় প্রকাশ করুন
বাক্য
এক কথায় প্রকাশ
অল্প বয়স যাহার
অল্প বয়স্ক
অসম সাহস যাহার
অসমসাহসী
অকালে পাকিয়া গিয়াছে যাহা
অকালপক্ব
ইন্দ্রকে জয় করিয়াছে যে
ইন্দ্রজিৎ
একই গুরুর শিষ্য
সতীর্থ
০৩
শুদ্ধ বানান লিখুন
অশুদ্ধ
শুদ্ধ
অঞ্জলী
অঞ্জলি
অদ্যপি
অদ্যাপি
অনুকুল
অনুকূল
মুমুর্ষ
মুমূর্ষু
মুহুর্ত
মুহূর্ত
০৪
সন্ধি বিচ্ছেদ করুন
শব্দ
সন্ধিবিচ্ছেদ
শতেক
শত + এক
সদানন্দ
সৎ + আনন্দ
কথামৃত
কথা + অমৃত
মহেশ
মহা + ঈশ
হিমালয়
হিম + আলয়
০৫
কারক ও বিভক্তি নির্ণয় করুন
বাক্য
কারক
পাখি সব করে রব রাতি পোহাইল
কর্তৃকারকে শূন্য
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে
অধিকরণে সপ্তমী
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে
সম্প্রদানে সপ্তমী
তিলে তৈল হয়
অপাদানে সপ্তমী
পরাজয়ে ডরে না বীর
অপাদানে সপ্তমী
ইংরেজি অংশ
০৬
Fill in the blanks of the followings
Sentence
Ans.
বাক্যের অর্থ
You are ____ Nazrul I see.
a
ও কি! তুমি দেখি একজন নজরুল।
Never tell ____ lie.
a
কখনো মিথ্যে বলিও না।
Open ____ page fifty.
at
পঞ্চাশ নম্বর পৃষ্ঠাটি খুলো।
The sky is ____ us.
above
আকাশ আমাদের উপরে।
He sat ____ beside us.
down
সে আমার পাশে বসে ছিলো।
০৭
Make sentences with meaning
Idiom & Phrase
Meaning
Sentence
Deal in
ব্যবসা করা
He deals in wheat.
Wait for
অপেক্ষা করা
I am waiting for your arrival.
Touch on
সংক্ষেপে আলোকপাত করা
The man touched on Islamic motivational speech.
In the long run
পরিণামে
Truth must come out in the long run.
A red letter day
স্মরণীয় দিন
30th December is a red letter day in my life.
০৮
Correct the following sentences
ভুল
শুদ্ধ
He put out his new shirt.
He put on his new shirt.
The matter was informed to the police.
The police were informed of the matter.
The man died by fever.
The man died of fever.
Mr. Karim called on him at his office.
Mr. Karim called upon him at his office.
The rich is not happy always.
The rich are not always happy.
০৯
Translate into English
বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। কিন্তু ইহার লোকসংখ্যা ক্ষুদ্র নয়। এই দেশে ১৬ কোটি লোক বসবাস করে। তাহাদের অধিকাংশ দরিদ্র। তাহারা দিন আনে দিন খায়। আমাদের উচিত ভাগ্য উন্নয়নের চেষ্টা করা। চেষ্টা করিলে অসাধ্য সাধন করা যায়।
Solution: Bangladesh is a small country. But its population is not small. In this country, 16 crore people live. Most of them are poor. They live hand to mouth. We should try to develop our fate. It is possible to do the impossible if we try.
গণিত অংশ
১০–১৩
গণিত সমাধান
১০
তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ৪ : ৭ : ৯ এবং ৮ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল ৫৬ বছর। তাদের বর্তমান বয়স কত?
Solution: ধরি, তিন ব্যক্তির বর্তমান বয়স = 4x, 7x, 9x
∴ ৮ বছর পূর্বে তাদের বয়স ছিল: 4x − 8, 7x − 8, 9x − 8
প্রশ্নমতে, 4x − 8 + 7x − 8 + 9x − 8 = 56
⇒ 20x = 56 + 24
⇒ 20x = 80
∴ x = 4
∴ তাদের বর্তমান বয়স যথাক্রমে: 4x = 4 × 4 = 16; 7x = 7 × 4 = 28; 9x = 9 × 4 = 36
উত্তর: ১৬, ২৮ ও ৩৬ বছর
১১
ভ্যাটসহ একটি পণ্যের বিক্রয়মূল্য ৬১৬ টাকা। ভ্যাটের হার ১০%। এখন বিক্রেতা যদি ১২% লাভ করে তবে পণ্যটির উৎপাদন খরচ কত?
Solution: ১০% হার ভ্যাটে, ভ্যাটসহ মূল্য ১১০ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য = ১০০ টাকা
∴ মূল্য ১ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য = ১০০১১০ টাকা
∴ মূল্য ৬১৬ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য
= ১০০ × ৬১৬১১০ = ৫৬০ টাকা
আবার, ১২% লাভে, বিক্রয়মূল্য ১১২ টাকা হলে উৎপাদন খরচ = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে উৎপাদন খরচ = ১০০১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে উৎপাদন খরচ
= ১০০ × ৫৬০১১২ = ৫০০ টাকা
উত্তর: পণ্যটির উৎপাদন খরচ ৫০০ টাকা
১২
সমাধান করুন: 3x + 74 + 5x − 47 = x + 312
Solution: দেয়া আছে, 3x + 74 + 5x − 47 = x + 312
⇒ 3x + 74 + 5x − 47 = x + 72
⇒ 3x + 74 + 5x − 47 = 2x + 72
⇒ 3x + 74 − 2x + 72 = − 5x − 47
⇒ 3x + 7 − 4x − 144 = − 5x − 47
⇒ − x − 74 = − 5x − 47
⇒ x + 74 = 5x − 47 [উভয় পক্ষকে − 1 দ্বারা গুণ করে]
⇒ 20x − 16 = 7x + 49
⇒ 13x = 65
∴ x = 6513 = 5
উত্তর: x = 5
১৩ (ক)
a + b = 5, a − b = 3 হলে, ab এর মান কত?
Solution: দেয়া আছে, a + b = 5 & a − b = 3
আমরা জানি, ab = (a + b2)2 − (a − b2)2
= (52)2 − (32)2
= 254 − 94
= 25 − 94
= 164 = 4
উত্তর: ab = 4
১৩ (খ)
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত ডিগ্রি?
Solution: যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সুতরাং অপর দুটি কোণের পরিমাণ ৯০° হবে।
উত্তর: অপর দুই কোণের সমষ্টি ৯০°
সাধারণ জ্ঞান
১৪
সংক্ষিপ্ত উত্তর দিন
ক
মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠিত হয়?
→ ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ
কোন তারিখে মুক্তি বাহিনী গঠিত হয়?
→ ১৯৭১ সালের ১১ জুলাই
গ
কার নেতৃত্বে “মায়া বাহিনী” গঠিত হয়?
→ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে
ঘ
“অপারেশন সার্চ লাইট” হত্যাযজ্ঞ কোন তারিখে সংঘটিত হয়?
→ ২৫ মার্চ ১৯৭১ সালে
ঙ
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সমন্বয়ে কোন সালের কত তারিখ “যৌথবাহিনী” গঠিত হয়?
→ ২১ নভেম্বর ১৯৭১ সালে
চ
সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি?
→ বীরশ্রেষ্ঠ
ছ
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টর ও রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল?
→ ১১টি সেক্টর এবং ৩টি ব্রিগেড ফোর্সে
জ
SAARC পূর্ণ রূপ কি?
→ South Asian Association for Regional Co-operation
ঝ
বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?
→ সেন্টমার্টিন