লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬: স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ৮টি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৩.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

ভাব সম্প্রসারণ করুন

মানুষের মৃত্যু হলেও তবু মানব থেকে যায়।

Solution: মূলভাবঃ মানুষের দেহ একদিন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু তার মানবিক গুণাবলি কখনো মরে না। মানুষের ভালো কাজ, নৈতিকতা, আদর্শ ও মানবপ্রেম তাকে মৃত্যুর পরও স্মরণীয় করে রাখে। তাই প্রকৃত মানুষ তার কর্মের মাধ্যমেই অমর হয়ে থাকে। মানবিকতা থাকলেই মানুষ সত্যিকারের মানুষ হিসেবে বেঁচে থাকে।

সম্প্রসারিত ভাবঃ মানুষ জন্মায়, বেঁচে থাকে এবং একদিন মৃত্যুবরণ করে এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু মৃত্যুই মানুষের শেষ নয়। মানুষের দেহ নশ্বর হলেও তার মানবিক পরিচয়, আদর্শ, মূল্যবোধ ও কর্ম চিরস্থায়ী হয়ে থাকে। একজন মানুষ যদি সারাজীবন মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে পারে, তবে তার মৃত্যু হলেও সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ইতিহাসে আমরা বহু মহৎ ব্যক্তির নাম দেখি, যারা আজ আর পৃথিবীতে নেই, কিন্তু তাদের মানবিক কাজ, ত্যাগ ও আদর্শ আজও মানুষকে অনুপ্রাণিত করে। তারা প্রমাণ করেছেন যে মানুষ কেবল রক্ত-মাংসের দেহ নয়, বরং মানবিক গুণেই তার প্রকৃত পরিচয়। অন্যদিকে, কেউ যদি জীবিত থেকেও নিষ্ঠুর, স্বার্থপর ও অমানবিক আচরণ করে, তবে সে মানুষ হয়েও মানবিকতার মর্যাদা পায় না। মানবিকতা হলো মানুষের শ্রেষ্ঠ অলংকার। সহানুভূতি, ভালোবাসা, ক্ষমাশীলতা, সততা ও দায়িত্ববোধ–এই গুণগুলোই মানুষকে অমর করে তোলে। একজন শিক্ষক তার জ্ঞান দিয়ে, একজন ডাক্তার তার সেবার মাধ্যমে, একজন কৃষক তার শ্রম দিয়ে কিংবা একজন সাধারণ মানুষ তার ভালো আচরণ দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এইসব কাজ মানুষের মৃত্যুর পরও সমাজে প্রভাব ফেলে এবং পরবর্তী প্রজন্মকে আলোর পথ দেখায়। তাই বলা যায়, মানুষের আসল মৃত্যু তখনই ঘটে, যখন তার মধ্যে মানবিকতা হারিয়ে যায়। দেহের মৃত্যু অনিবার্য হলেও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ কখনো সত্যিকার অর্থে মারা যায় না। মানব থেকেই যায়, কর্ম ও আদর্শের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে।

০২

নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
আভ্যন্তরীন
অভ্যন্তরীণ
অনুবীক্ষন
অনুবীক্ষণ
নির্মিমেশ
নির্নিমেষ
দূরকাঙ্খা
দুরাকাঙ্ক্ষা
সংকির্ণমণা
সংকীর্ণমনা
কথোপকথোণ
কথোপকথন
ইংরেজি অংশ
০৩

বাংলায় অনুবাদ করুন

At present basically, the earth temperature is increasing because of green-house gas, of which unexpected consequence is the rise up of the sea water. A large area of Bangladesh may be alarmingly inundated due to the quick uprising of the sea level. Against this disaster our doings will primarily involve the determining of the flow of the sea water at the coastal area of Bangladesh. According to the coastal mobility, demographic policy there should be fixed as well.

Solution: বর্তমানে মূলত গ্রীন হাউজ গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর একটি অপ্রত্যাশিত পরিণতি হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের একটি বড় অংশ আশংকাজনকভাবে প্লাবিত হতে পারে। এই দুর্যোগ মোকাবেলা করতে হলে আমাদের প্রথম কাজ হবে উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানির প্রবাহ নির্ধারণ করা। উপকূলীয় গতিশীলতা অনুযায়ী যেখানে জনসংখ্যা নীতিও নির্ধারণ করা উচিত।

০৪

Write a paragraph on “Sound Pollution in Bangladesh”

Write a paragraph on the following topic: “Sound Pollution in Bangladesh”.

Solution: Sound pollution is a serious environmental problem in Bangladesh, especially in urban areas. It refers to excessive and unpleasant sounds that disturb human life and damage health. In cities like Dhaka, Chattogram, and Khulna, sound pollution has increased alarmingly due to rapid urbanization and population growth. The main sources of sound pollution include motor vehicles, hydraulic horns, construction work, factories, loudspeakers, political rallies, and social or religious events. Traffic congestion and the misuse of horns are among the most common causes. Sound pollution has harmful effects on human health. Continuous exposure to loud noise can cause hearing loss, headaches, high blood pressure, heart diseases, stress, anxiety, and sleep disorders. Students suffer from lack of concentration, and elderly people and patients are affected the most. Sound pollution also disturbs wildlife and affects the natural environment. Although the government of Bangladesh has enacted laws such as the Noise Pollution (Control) Rules, 2006, proper enforcement is still lacking. Many people are not aware of the dangers of sound pollution and often ignore the rules. To reduce sound pollution, strict enforcement of laws is necessary. Public awareness should be increased through education and media campaigns. The use of hydraulic horns must be banned, and loudspeakers should be limited, especially near hospitals, schools, and residential areas. If effective steps are taken by both the government and citizens, sound pollution in Bangladesh can be controlled, ensuring a healthier and more peaceful environment for all.

০৫

Answer the following questions

a
Define ‘Collective noun’ with an example.
→ যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective noun বলে। যেমনঃ Flock, band, cavalry, herd, jury, crowd, gang, team, party, infantry, fleet, navy, audience, committee, group ইত্যাদি।
b
‘Some poets are at least as great as Tennyson’ – change the degree to superlative without changing the meaning of the sentence.
→ Tennyson is not the greatest of all poets. (বাক্যের অর্থঃ সকল কবিদের মধ্যে Tennyson সবচেয়ে বিখ্যাত নন।)
c
Write down the masculine form of the word ‘patroness’.
→ Patron (পৃষ্ঠপোষক) – Patroness (পৃষ্ঠপোষিকা)।
d
‘I learnt French ____ school’. Fill in the blanks with in/at.
→ I learnt French at school. (বাক্যের অর্থঃ আমি স্কুলে ফ্রেঞ্চ ভাষা শিখেছিলাম।)
e
‘Seeing, he believed’. Here the word ‘seeing’ is a gerund/ participle.
→ Here, ‘seeing’ is participle. (বাক্যের অর্থঃ দেখেই তিনি বিশ্বাস করেছিলেন।)
f
‘One should keep one’s promises’. Write down the passive voice of the sentence.
→ Promises should be kept. (বাক্যের অর্থঃ প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।)
g
‘I am certain you have made a mistake’. Convert the sentence to compound without changing the meaning.
→ You have made a mistake and I am certain of it. (বাক্যের অর্থঃ আমি নিশ্চিত তুমি ভুল করেছো।)
০৬

Translate into English

বাংলা
English
যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে।
Everyone loves the person who speaks the truth.
সে বইটি আমার কাছে রেখেছে।
He has kept the book with me.
তিনি পদব্রজে রওনা হলেন।
He set off on foot.
এ কাজটি শেষ করতে আমার আরও দুদিন লাগবে।
It will take me two more days to finish this work.
আমরা তাকে বিদায় দিতে স্টেশনে গিয়েছিলাম।
We went to the station to see him/her off.
অসুখের জন্য তিনি আসতে পারেননি।
He could not come due to illness.
গণিত অংশ
০৭

নিচের প্রশ্নগুলির উত্তর দিন

০৭ (a)
কবির সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?
Solution: ধরি, তিনি ১২% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছিলেন
১২% হারে ১০০ টাকায় ১ বছরের সুদ = ১২ টাকা
∴ x টাকায় ১ বছরের সুদ = ১২x১০০ = ৩x২৫ টাকা
∴ ১০% হারে বিনিয়োগ করে = ৫৬,০০০ − x
১০% হারে ১০০ টাকায় ১ বছরের সুদ = ১০ টাকা
∴ ১০% হারে ৫৬,০০০ − x টাকায় ১ বছরের সুদ
= ১০ × (৫৬০০০ − x)১০০ = ৫৬০০০ − x১০ টাকা
প্রশ্নমতে, ৩x২৫ + ৫৬০০০ − x১০ = ৬,৪০০
⇒ ৬x + ২৮০০০০ − ৫x৫০ = ৬,৪০০
⇒ ৬x − ৫x = (৬,৪০০ × ৫০) − ২,৮০,০০০
∴ x = ৩,২০,০০০ − ২,৮০,০০০ = ৪০,০০০
উত্তর: ১২% হার মুনাফায় ৪০,০০০ টাকা
০৭ (b)
ত্রিভুজ ABC এর AB = AC, BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন AD = AC হয়। C, D যোগ করা হলো। চিত্র এঁকে প্রমাণ করুন যে, BC + CD > 2AC।
Solution: দেওয়া আছে, AB = AC
BA কে D পর্যন্ত বর্ধিত করি। যেন AD = AC। C, D যোগ করি।
প্রমাণ করতে হবে, BC + CD > 2AC
প্রমাণঃ যেহেতু AB = AC এবং AD = AC
অতএব, AB = AC = AD
ত্রিভুজের মৌলিক সূত্র থেকে পাই, ২ বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষায় বৃহত্তম। অর্থাৎ,
BC + CD > BD [BD = BA + AD] ......... (i)
আবার, BA = AC এবং AD = AC
∴ BD = AC + AC = 2AC ......... (ii)
এখন (i) এ (ii) নং বসাই,
BC + CD > 2AC
উত্তর: BC + CD > 2AC (প্রমাণিত)
০৭ (c)
(x + 1)(4x − 7) − (x − 1)(x + 5) = 3(x + 2)² + 5 হলে, x এর মান কত?
Solution: (x + 1)(4x − 7) − (x − 1)(x + 5) = 3(x + 2)² + 5
⇒ 4x² − 7x + 4x − 7 − x² − 5x + x + 5 = 3(x² + 4x + 4) + 5
⇒ 3x² − 7x − 2 = 3x² + 12x + 12 + 5
⇒ 3x² − 3x² − 7x − 12x = 17 + 2
⇒ − 19x = 19
∴ x = − 1
উত্তর: x = − 1
সাধারণ জ্ঞান
০৮

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন

a
বিশ্বে প্রথম ১ ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ?
→ ব্রাজিল।
b
সম্প্রতি শ্রীলংকায় ব্যাপক ক্ষয়সাধনকারী ঘূর্ণিঝড় এর নাম কি?
→ ডিটওয়াহ।
c
আন্তর্জাতিক শ্রম সংস্থার সব কটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী ১ম এশীয় দেশ কোনটি?
→ বাংলাদেশ (মোট ১০টি মৌলিক কনভেনশন)।
d
‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
→ হায়লি গুব্বি আগ্নেয়গিরিটি ইথিওপিয়া (Ethiopia) দেশে অবস্থিত, যা দেশটির আফার অঞ্চলে ইর্তা আলে পর্বতমালায় (Erta Ale Range) অবস্থিত একটি শিল্ড আগ্নেয়গিরি।
e
গাজায় মোতায়েনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত আন্তর্জাতিক বাহিনীর নাম কি?
→ ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)।
f
‘এল-ফাশের’ শহরটি কোন দেশে অবস্থিত?
→ এল-ফাশের (El Fasher) শহরটি সুদানে অবস্থিত।
g
জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP-30 অনুষ্ঠিত হয় কোথায়?
→ জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP-30 অনুষ্ঠিত হয় ব্রাজিলে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনঃ COP-1: ২৮ মার্চ–৭ এপ্রিল ১৯৯৫, বার্লিন, জার্মানি। COP-29: ২০২৪, বাকু, আজারবাইজান। COP-30: ২০২৫, বেলেম, ব্রাজিল। COP-31: ২০২৬, আনতালিয়া, তুরস্ক। COP-32: ২০২৭, আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
h
সম্প্রতি কোন শতবর্ষী প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল রুটে আবার চালুর উদ্যোগ নেয়া হয়েছে?
→ পিএস মাহসুদ (PS Mahsud)।
i
রাজনৈতিক উপন্যাস ‘কাঁটাতারে প্রজাপতি’ কোন প্রেক্ষাপটে রচিত?
→ সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসের প্রেক্ষাপট হলো নাচোলের তেভাগা আন্দোলন ও তাঁর কিংবদন্তিতুল্য সংগঠক ও নেত্রী ইলা মিত্র।
j
বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে?
→ ৩ বার।
k
বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়?
→ পঞ্চগড়।
l
ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হয়েছে কোন জেলায়?
→ চট্টগ্রাম জেলায়।
m
বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে?
→ সাথিরা জাকির জেসি।
n
‘দেখার হাওর’ কোন জেলায় অবস্থিত?
→ দেখার হাওড় বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত, যা সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার এবং ছাতক উপজেলা জুড়ে বিস্তৃত এবং এটি জেলার বৃহত্তম ফসলি হাওড়গুলোর অন্যতম, যা বোরো ফসলের শস্যভান্ডার হিসেবে পরিচিত।
o
বিতর্কিত ‘স্যার ক্রিক অঞ্চল’ কোন দুটি দেশের সীমানায় অবস্থিত?
→ বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলটি ভারত এবং পাকিস্তান-এর সীমানায় অবস্থিত, যা ভারতের গুজরাট রাজ্যকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে পৃথক করেছে এবং আরব সাগরের মোহনায় একটি লবণাক্ত জলাভূমি।