লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৮৫মোট প্রশ্ন: ৩৪টি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী/অস্থায়ী) পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৯.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
স্বাধীনতা
স্ব + অধীনতা।
অনূদিত
অনু + উদিত।
নবোঢ়া
নব + ঊঢ়া।
নাবিক
নৌ + ইক।
০২

বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)

বাগধারা
অর্থ
বাক্য
কাকভূশণ্ডি
দীর্ঘায়ু ব্যক্তি
এই পৃথিবীতে সবাই কাক ভূশণ্ডি হয়ে বেঁচে থাকতে চায়।
চোরাবালি
প্রচ্ছন্ন বিপদ
চোরা বালিতে পা দিও না।
কাঁঠালের আমসত্ত্ব
অসম্ভব বস্তু
ঐ হাড়কিপটে করবে দান, কাঁঠালের আমসত্ত্ব আর কি।
পুঁটি মাছের প্রাণ
ক্ষীণজীবী/ ছোট মন
জীবন যেন পুঁটি মাছের প্রাণ।
০৩

এক কথায় প্রকাশ

বাক্য
এক কথায় প্রকাশ
করার ইচ্ছা
চিকীর্ষা
অব্যক্ত মধুর ধ্বনি
কলতান
সকলের জন্য প্রযোজ্য
সর্বজনীন
অলংকারের ধ্বনি
শিঞ্জন
০৪

কারক ও বিভক্তি নির্ণয় করুন

বাক্য
কারক
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
করণে ৭মী
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন।
কর্মে শূন্য
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
অধিকরণে ৭মী
আমি মামাকে বড্ড ভয় পাই।
অপাদানে দ্বিতীয়া
০৫

পারিভাষিক শব্দ লিখুন

শব্দ
পারিভাষিক
Assembly
সমাবেশ; সভা
Embargo
নিষেধাজ্ঞা
Quarterly
ত্রৈমাসিক
০৬

শুদ্ধ বানান লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
ইতোপূর্বে
ইতঃপূর্বে
সমিচীন
সমীচীন
আকাখা
আকাঙ্ক্ষা
০৭–০৯

বাংলা সাহিত্য

০৭
‘Of blood and fire’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
→ জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি গ্রন্থের অনুবাদ ‘Of Blood and fire’।
০৮
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
→ বাংলা ভাষায় প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
০৯
‘গাজী মিয়াঁ’ কার ছদ্ম নাম?
→ মীর মশাররফ হোসেনের ছদ্ম নাম ‘গাজী মিয়াঁ’।
ইংরেজি অংশ
১০

Change the voice

Given sentence
Answer
বাক্যের অর্থ
Never deceive anyone.
Let not anyone ever be deceived.
কাউকে প্রতারিত করা না হোক।
Honey tastes sweet.
Honey is sweet when it is tasted.
মধু খেতে মিষ্টি হয়।
What has he done?
What has been done by him?
তার দ্বারা কী কাজ করা হয়েছে?
১১

Translate into English

বাংলা
English
তুমি কি কখনো বান্দরবান গিয়েছো?
Have you ever been to Bandarban?
আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম।
I have just entered the exam center.
দশটা বাজতে পাঁচ মিনিট বাকি।
It is five minutes to ten.
১২

Fill in the gaps with appropriate words

Sentence
Ans.
বাক্যের অর্থ
Don’t stand ____ the desk.
by
ডেস্কের পাশে দাঁড়িও না।
He is ____ FRCS.
an
তিনি একজন FRCS.
Nazrul is ____ Shelly of Bangladesh.
the
নজরুল বাংলাদেশের শেলি।
১৩

Correct the spelling

Incorrect
Correct
Beuracresy
Bureaucracy
Ramitence
Remittance
১৪–১৮

Word forms and literature

১৪
Write the noun form of ‘Assure’.
→ Assurance.
১৫
Write the verb form of ‘Danger’.
→ Endanger
১৬
Write the verb form of ‘Food’.
→ Feed.
১৭
Write the singular form of ‘Agenda’.
→ Agendum.
১৮
Who wrote the play ‘The Tempest’?
→ William Shakespeare.
১৯

Change the narration

Given sentence
Answer
বাক্যের অর্থ
He said to me, “I have done my work.”
He said to me that he had done his work.
সে আমাকে বলেছিল যে সে তার কাজ শেষ করে ফেলেছিল।
The teacher said to the boys, “Why are you making a noise?”
The teacher asked the boys why they were making a noise.
শিক্ষক ছেলেদের জিজ্ঞেস করেছিলেন তারা কেন শব্দ করছিল।
২০

Change the Feminine Gender

Masculine
Feminine
Nephew
Niece
Ram
Ewe
গণিত অংশ
২১–২৫

গণিত সমাধান

২১
প্রতিটি ৩,৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে?
Solution: ২০% লাভে বিক্রয়মূল্য ৩,৬০০ টাকা হলে
ক্রয়মূল্য = ৩৬০০১২০ × ১০০ = ৩,০০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৩,৬০০ টাকা হলে ক্রয়মূল্য
= ৩৬০০৮০ × ১০০ = ৪,৫০০ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ৩,৬০০ × ২ = ৭,২০০ টাকা
এবং মোট ক্রয়মূল্য = ৪,৫০০ + ৩,০০০ = ৭,৫০০
∴ ক্ষতি হয় = ৭,৫০০ − ৭,২০০ = ৩০০ টাকা।
উত্তর: ৩০০ টাকা লোকসান
২২
পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
Solution: ধরি, ৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = x বছর।
এবং ৪ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৫x বছর।
তাহলে বর্তমানে পুত্রের বয়স = (x + ৪) বছর।
এবং বর্তমানে পিতার বয়স = (৫x + ৪) বছর।
প্রশ্নমতে, x + ৪ + ৫x + ৪ = ৮০
⇒ ৬x + ৮ = ৮০
⇒ ৬x = ৭২
∴ x = ৭২৬ = ১২ বছর।
অতএব, বর্তমানে পুত্রের বয়স = ১২ + ৪ = ১৬ বছর।
ও পিতার বর্তমান বয়স = (১২ × ৫) + ৪ = ৬৪ বছর।
∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৬৪ : ১৬ = ৪ : ১
উত্তর: ৪ : ১
২৩
√x + 1√x = a হলে x² + 1x² এর মান কত?
Solution: দেয়া আছে, √x + 1√x = a
⇒ (√x + 1√x)² = a²
⇒ (√x)² + 2 × √x × 1√x + (1√x)² = a²
⇒ x + 2 + 1x = a²
⇒ x + 1x = a² − 2
⇒ (x + 1x)² = (a² − 2)²
⇒ x² + 2 × x × 1x + (1x)² = (a²)² − 2 × a² × 2 + 2²
⇒ x² + 1x² + 2 = a⁴ − 4a² + 4 − 2
⇒ x² + 1x² = a⁴ − 4a² + 2
উত্তর: a⁴ − 4a² + 2
২৪
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x⁴ − 7x² + 1
Solution: দেওয়া আছে, x⁴ − 7x² + 1
= (x²)² + 2 × x² × 1 + 1² − 9x²
= (x² + 1)² − (3x)²
= (x² + 1 + 3x)(x² + 1 − 3x)
= (x² + 3x + 1)(x² − 3x + 1)
উত্তর: (x² + 3x + 1)(x² − 3x + 1)
২৫
একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?
Solution: আমরা জানি, আয়তাকার ঘরের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ২(৩৬ + প্রস্থ) = ৪৪ × ৩ [∵ ১ গজ = ৩ ফুট]
⇒ ৭২ + ২ × প্রস্থ = ১৩২
⇒ ২ × প্রস্থ = ১৩২ − ৭২ = ৬০
∴ প্রস্থ = ৬০২ = ৩০ ফুট
অর্থাৎ ঘরের প্রস্থ ৩০ ফুট বা ১০ গজ।
উত্তর: ৩০ ফুট (১০ গজ)
সাধারণ জ্ঞান
২৬–৩৪

সাধারণ জ্ঞান

২৬
‘I have a dream’ শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন?
→ মারটিন লুথার কিং এর “আই হ্যাভ এ ড্রিম” নামে লিংকন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে দেয়া সেই বিখ্যাত ভাষণ বিশ্বের সর্বকালের সেরা বাগ্মিতার দৃষ্টান্তগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে।
২৭
র‍্যাডক্লিফ লাইন কোন দেশের সীমানাকে পৃথক করেছে?
→ ১৯৪৭ সালে স্যার সাইরিন র‍্যাডক্লিফ ভারত-পাকিস্তানের মধ্যে ‘লাইন অব কন্ট্রোল’ সীমারেখা দিয়ে বিভক্ত করেন। র‍্যাডক্লিফ লাইনগুলো হলোঃ বাংলাদেশ-ভারত; বাংলাদেশ-মিয়ানমার; ভারত-পাকিস্তান।
২৮
Green Peace কী?
→ Green Peace হলো একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। বিশ্বের ৫৫টি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীব বৈচিত্র্যের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
২৯
পূর্ণরূপ লিখুনঃ (a) SAFTA (b) ECNEC
→ (a) SAFTA = South Asian Free Trade Area. (b) ECNEC = Executive Committee of the National Economic Council.
৩০
কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
→ পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে।
৩১
ইংলিশ চ্যানেল কোন ২টি দেশকে পৃথক করেছে?
→ ইংলিশ চ্যানেল ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করেছে।
৩২
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
→ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েকে।
৩৩
বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে?
→ হামিদুজ্জামান খান এবং মুস্তফা মনোয়ার।
৩৪
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
→ মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত তারামন বিবি ১১নং সেক্টরে যুদ্ধ করেন।