লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬ (স্টেনোগ্রাফার)

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬: স্টেনোগ্রাফার/সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৯০মোট প্রশ্ন: ৮টি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টেনোগ্রাফার/সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৯.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

ভাব সম্প্রসারণ করুন

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি / সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

Solution: ভাব সম্প্রসারণঃ মানুষের জীবনে সত্য-মিথ্যা, ভালো-মন্দ একত্র জড়িয়ে আছে। একটি ছাড়া অপরটি যথাযথ উপলব্ধি করা যায় না বলে উভয়ই উভয়ের পরিপূরক। তাই জীবনের প্রয়োজনে সত্য-মিথ্যা চিরন্তন। পৃথিবীতে যারা মিথ্যা ও ভুলকে বাদ দিয়ে কেবল সত্য লাভের পথ খোঁজে তারা কখনোই সত্যের নাগাল পায় না। বস্তুত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েই সত্য ও মিথ্যাকে, ভ্রান্তি ও অভ্রান্তিকে চিনে নিতে হবে।

সত্যই জীবন, সত্যই আলো–পৃথিবীতে মানুষ চায় মিথ্যার কুহকে পথভ্রান্ত না হতে, তার একান্ত কাম্য ও লক্ষ্য ‘সত্য’। কিন্তু সত্যকে সহজে পাওয়ার ও চেনার কোনো পথ নেই। কেননা সত্য এমন কোনো বিশুদ্ধ ধারণা নয় যে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে জীবনের সকল গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে হবে। সত্য হলো একটি আপেক্ষিক ধারণা। জীবনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই সত্য-মিথ্যাকে চিনে নেওয়া যায়। দিনকে যেমন রাতের সঙ্গে তুলনা করেই চেনা যায়, তাপকে যেমন শৈত্যের সঙ্গে তুলনা করে অনুভব করা যায়, সত্যকেও তেমনি মিথ্যার পাশাপাশি রেখেই উপলব্ধি করতে হয়। ভুল বা মিথ্যা মানবজীবনের অনিবার্য একটি ঘটনা। তাকে স্বীকার করেই তাকে অতিক্রম করতে হয়, এড়িয়ে গিয়ে নয়। মানবজীবনের একেকটি ভুল মানুষকে এক বা একাধিক সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পার্থিব জগতে সত্য ও মিথ্যার রয়েছে পাশাপাশি অবস্থান। সত্য-মিথ্যা পরস্পর এমন অবিচ্ছেদ্য যে, নিরবিচ্ছিন্ন সত্য এবং মিথ্যাকে পৃথক পৃথকভাবে উদ্ঘাটন করা সম্ভব নয়। জীবনের বাস্তব অভিজ্ঞতায় দুর্গম পথে চলতে চলতে ভুলভ্রান্তি ও মিথ্যাকে অপসারিত করেই মানুষকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। অজস্র ভ্রান্তিকে অতিক্রম করলেই যথার্থ সত্যের সন্ধান মেলে। যেমন অন্ধকারের মধ্যেই আলোর উজ্জ্বলতা ধরা পড়ে, তেমনি ভ্রান্তির মোহাবরণকে ছিন্ন করেই সত্যের জ্যোতির্ময় রূপ ধরা পড়ে। শিশু যেমন আছাড় খেতে খেতে হাঁটতে শেখে, মানুষও তেমনি ভ্রান্তির মধ্য দিয়ে সত্যকে চিনে নেয়। জীবনের সকল দ্বার রুদ্ধ করে দিলে হয়ত ভ্রান্তিকে ঠেকানো যায়, কিন্তু সত্যকে পাওয়া যায় না। আকরিক ধাতু যেমন মাটির সঙ্গে মিশে থাকে, মাটি পরিষ্কার করে তাকে পেতে হয়, জীবনের পথেও তেমনি সত্য আর মিথ্যা মিশে আছে। জীবন-অভিজ্ঞতার মধ্য দিয়েই সত্যকে প্রতিষ্ঠা করতে হয়। এজন্য কাঙ্ক্ষিত হিরণ্ময় সত্য উদ্ঘাটনে বাস্তবের কঠিন ও দুর্গম পথে প্রয়োজন নিঃশঙ্ক দীপ্ত পদচারণা। ছোটোখাটো ভ্রান্তি সত্যকে পাওয়ার পথে প্রতিবন্ধক বা অন্তরায় নয়, বরং ভুলভ্রান্তি থেকে বাস্তব অভিজ্ঞতা লাভ করেই মানুষ প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে।

০২

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন

a
‘নমুনা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
→ ফারসি।
b
এক কথায় প্রকাশ করুন– ‘যিনি বিদ্যালাভ করেছেন’।
→ কৃতবিদ্য।
c
‘আকস্মিক’ শব্দটির বিপরীত শব্দ লিখুন।
→ চিরন্তন
d
সন্ধি বিচ্ছেদ করুন– চতুরঙ্গ।
→ চতুঃ + অঙ্গ।
e
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
→ প্রাতিপদিক।
f
বানান শুদ্ধ করে লিখুন– সুচগ্র, দূরতিক্রম্য।
→ সূচ্যগ্র, দুরতিক্রম্য।
g
বাক্য শুদ্ধ করে লিখুন– আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
→ আপনি সপরিবারে আমন্ত্রিত।
h
বাক্য শুদ্ধ করে লিখুন– দারিদ্রতা আমাদের প্রধানতম সমস্যা।
→ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
ইংরেজি অংশ
০৩

বাংলায় অনুবাদ করুন

“Perseverance is to continuing to do what can never be done,” goes the saying. Odd as it may sound, there is truth in this saying. Virtually, there is nothing that man cannot do. Only what he has to do is to keep doing and doing without being demoralized. Success will come some day or other, though it may apparently be the conception about something that it cannot be done. The task that is easily done at the first attempt is undoubtedly very easy. But the reality is that man’s success depends on whether he can do the toughest tasks successfully.

Solution: এমন একটি প্রবাদ রয়েছে “অধ্যবসায় হলো যা কখনো করা সম্ভব নয় তা করার চেষ্টা চালিয়ে যাওয়া।” শুনতে অদ্ভুত হলেও এর মধ্যে সত্য রয়েছে। প্রকৃতপক্ষে মানুষের পক্ষে অসাধ্য কিছুই নেই। মনোবল না হারিয়ে তাকে শুধু কাজ করে যেতে হবে। সফলতা কোনো একদিন আসবেই, যদিও কাজটি করা অসম্ভব মনে হতে পারে। যে কাজ প্রথম প্রচেষ্টায় হয়ে যায় তা নিঃসন্দেহে খুব সহজ কাজ। কিন্তু বাস্তবতা হলো মানুষের সফলতা নির্ভর করে মানুষ কতটা কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে তার ওপর।

০৪

Write a paragraph: Importance of computer literacy in modern era

Write a paragraph: Importance of computer literacy in modern era.

Solution: Computer literacy has become an essential skill in the modern era because almost every aspect of life now depends on digital technology. Education, communication, healthcare, banking, and business are all driven by computers and the internet. A computer-literate person can access information quickly, communicate effectively, and perform tasks more efficiently. In the job market, computer skills increase employability and open doors to better career opportunities, as most professions require basic knowledge of software, email, and online platforms. Computer literacy also helps people adapt to rapid technological changes and encourages lifelong learning. Moreover, it empowers individuals to use digital services safely and responsibly, reducing the digital divide in society. Therefore, computer literacy is not just a technical skill; it is a fundamental requirement for personal growth and national development in the modern world.

০৫

Answer the following questions

a
Construct a sentence having an ‘abstract noun’.
→ Honesty is the best policy.
b
‘Rahim is less strong than Karim’ – change the degree to positive one without changing the meaning of the sentence.
→ Rahim is not as strong as Karim.
c
What the plural form of the word ‘Monarch’?
→ Monarchs.
d
She is looking ____ the moon. Fill in the blanks with to/at.
→ at
e
‘A blooming flower is beautiful to look at’. Here the word ‘blooming’ is a gerund/participle.
→ Participle
f
Define ‘Conjunction’ with an example.
→ A conjunction is a word used to connect words, phrases, or clauses. Example: Roton and Shimul are friends.
g
Write down the feminine form of the word ‘administrator’.
→ Administratrix.
০৬

Translate into English

বাংলা
English
জনসাধারণকে আইন মেনে চলতে হয়।
People should obey the law.
আমি যখন বাড়ি পৌছলাম, তখন বৃষ্টি হচ্ছিল।
When I reached home, it was raining.
লোকটি নদীতে ডুবে গেল।
The man drowned in the river.
চলন্ত ট্রেন থেকে লাফ দিও না।
Do not jump from a running train.
সে সপ্তাহে একবার এখানে আসে।
He comes here once a week.
তারা দৌড়ে ঘরে ঢুকল।
They entered the room running.
সে বাংলা ছাড়া ইংরেজিও জানে।
He knows English as well as Bangla.
সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।
Time and tide wait for none.
গণিত অংশ
০৭

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

০৭ (a)
২৬১ টি আম ৩ ভাইয়ের মধ্যে ১৩ : ১৫ : ১৯ অনুপাতে ভাগ করে দিলে ১ম ভাই কতটি আম পাবে?
Solution: অনুপাতগুলোর হর (৩, ৫, ৯) এর ল. সা. গু. = ৪৫
অনুপাতগুলো সরল অনুপাত
= ১৩ × ৪৫ : ১৫ × ৪৫ : ১৯ × ৪৫ = ১৫ : ৯ : ৫
অনুপাতগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯
১ম ভাই আম পাবে = ২৬১ × ১৫২৯ = ১৩৫টি
উত্তর: ১৩৫টি আম
০৭ (b)
একটি নৌকা স্রোতের বিপরীতে ৩৯ মিনিটে ১৩ কিলোমিটার যায়। স্রোতের গতি প্রতি ঘণ্টায় ৩ কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
Solution: ৩৯ মিনিটে যায় = ১৩ কিলোমিটার
∴ ১ মিনিটে যায় = ১৩৩৯ কিলোমিটার
∴ ৬০ মিনিটে যায় = ৬০ × ১৩৩৯ = ২০ কিলোমিটার
অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ২০ কি.মি./ঘণ্টা
আমরা জানি, স্থির পানিতে নৌকার বেগ
= স্রোতের বিপরীতে নৌকার বেগ + স্রোতের বেগ
= ২০ + ৩ = ২৩ কিলোমিটার/ঘণ্টা
উত্তর: ২৩ কিলোমিটার/ঘণ্টা
০৭ (c)
একটি শেয়ারের দাম গতকাল ২০% কমেছে ও আজ তা বেড়েছে ৩০%। মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত?
Solution: ধরি, একটি শেয়ারের দাম ১০০ টাকা
২০% হ্রাসে শেয়ারের মূল্য হয়
= ১০০ − ১০০ × ২০% = ৮০ টাকা
আবার, ৩০% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয়
= ৮০ + ৮০ × ৩০% = ১০৪ টাকা
অর্থাৎ নীট বৃদ্ধি পায় ১০৪ − ১০০ = ৪
মোট বৃদ্ধির হার = ৪১০০ × ১০০ = ৪%
উত্তর: ৪% বৃদ্ধি
০৭ (d)
m = ২ হলে, 27m³ + 54m² + 36m + 3 এর মান নির্ণয় করুন?
Solution: দেওয়া আছে, 27m³ + 54m² + 36m + 3
= (3m)³ + 3 × (3m)² × 2 + 3 × 3m × 2² + 2³ − 5
= (3m + 2)³ − 5
= (3 × 2 + 2)³ − 5
= 8³ − 5
= 512 − 5 = 507
উত্তর: 507
সাধারণ জ্ঞান
০৮

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন

a
ভাওয়াইয়া একাডেমি বাংলাদেশের কোন জেলায় কবে প্রতিষ্ঠিত হয়?
→ কুড়িগ্রাম জেলায়, ১৯৯৩ সালে।
b
রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হওয়া শুরু হয় কোন সাল থেকে এবং প্রতি বছর কোন দিনে?
→ ২০২২ সাল থেকে, প্রতি বছর ২৫ আগস্ট।
c
বাংলাদেশে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর বসবাস কোন অঞ্চলে?
→ সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী ও রংপুর অঞ্চলে। আর ম্রো জনগোষ্ঠী বসবাস করে বান্দরবান জেলায়।
d
বাংলাদেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কী এবং পরিচালক কে ছিলেন?
→ সূর্য দীঘল বাড়ী; পরিচালক: মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী।
e
লালদিয়া কনটেইনার টার্মিনাল কোথায় এবং কোন দেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে?
→ চট্টগ্রাম বন্দরে; ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।
f
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং ছোট অঙ্গরাজ্যের নাম লিখুন।
→ বড় অঙ্গরাজ্য: আলাস্কা; ছোট অঙ্গরাজ্য: রোড আইল্যান্ড।
g
সাম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছে? উক্ত প্রেসিডেন্টের নাম কী?
→ ভেনিজুয়েলা; প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
h
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
→ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
i
পারস্য উপসাগরে অবস্থিত ৪ টি দেশের নাম লিখুন।
→ সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত।
j
১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের কোন দুটি শহরে পারমানবিক বোমা নিক্ষেপ করা হয়?
→ হিরোশিমা ৬ আগস্ট এবং ৯ আগস্ট নাগাসাকি।