সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৯.০২.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
বাক্য সংকোচন
বাক্য
এক কথায় প্রকাশ
খ্যাতি আছে যার
খ্যাতিমান
ঐক্যের অভাব
অনৈক্য
তুমি ও সে
তোমরা
ধনুকের শব্দ
টংকার
যা বলা হয়নি
অনুক্ত
০২
সন্ধি বিচ্ছেদ
শব্দ
সন্ধি বিচ্ছেদ
নীরব
নিঃ + রব
ষড়যন্ত্র
ষট্ + যন্ত্র
উচ্ছেদ
উৎ + ছেদ
যথেষ্ট
যথা + ইষ্ট
পবন
পো + অন
ইংরেজি অংশ
০৩
Change the following sentences into passive
Active
Passive
বাক্যের অর্থ
Are you composing an email?
Is an email being composed by you?
তুমি কি একটা ইমেইল লিখছ?
I was reading a novel.
A novel was being read by me.
আমি একটি উপন্যাস পড়ছিলাম।
They had given me the dictionary.
I had been given the dictionary by them.
তারা আমাকে অভিধানটি দিয়েছিলো।
০৪
Fill in the gaps with appropriate prepositions
Sentence
Ans.
বাক্যের অর্থ
I wish I ____ a king.
Were
আমি যদি রাজা হতাম।
I like ____ I made.
what
আমি যা বানিয়েছি তা আমার ভালো লেগেছে।
He learnt the poem ____ heart.
by
সে কবিতাটি আত্মস্থ করলো।
Death is preferable ____ humiliation.
to
অবমাননা অপেক্ষা মৃত্যু শ্রেয়।
Trust ____ God.
in
স্রষ্টার ওপর আস্থা রাখুন।
০৫
Translate into English
বাংলা
English
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
It is drizzling.
সে হাসতে হাসতে ঘরে ঢুকলো।
He entered the room laughing.
গণিত অংশ
০৬–০৭
গণিত সমাধান
০৬
উৎপাদকে বিশ্লেষণ করুন: ৩x² + x − ১০
৩ × (−১০) = −৩০; এমন দুটি সংখ্যা চাই যাদের গুণফল −৩০ এবং যোগফল ১; সংখ্যা দুটি +৬ ও −৫
৩x² + x − ১০
= ৩x² + ৬x − ৫x − ১০ [x কে ৬x ও −৫x এ ভেঙে]
= ৩x(x + ২) − ৫(x + ২)
= (x + ২)(৩x − ৫)
উত্তর: (x + ২)(৩x − ৫)
০৭
টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৩টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ১৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ১২ টাকা
∴ ১টি লেবুতে লাভ = ১২ − ১৩ = ৩ − ২৬ = ১৬ টাকা
১৩ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৬ টাকা
∴ ১ টাকা ক্রয়মূল্যে লাভ = ১৬ × ৩ = ১২ টাকা
∴ ১০০ টাকায় লাভ = ১২ × ১০০ = ৫০ টাকা
উত্তর: ৫০%
সাধারণ জ্ঞান অংশ
০৮
নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন
ক
এসডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা (Goals) রয়েছে?
→ ১৭টি।
খ
রাখাইনের পূর্ব নাম কী?
→ আরাকান।
গ
কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কি.মি?
→ ১২০ কিলোমিটার (৭৫ মাইল)।
ঘ
বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
→ নাফ নদী। এটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং মিয়ানমার ও বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে।
ঙ
বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
→ তিতাস গ্যাসক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
চ
কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
→ নিউজিল্যান্ডের নারীরা, ১৮৯৩ সালে।
ছ
পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
→ নীল নদ।
জ
পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?
→ আমাজন বনকে।
ঝ
UNESCO এর পূর্ণরূপ কী?
→ United Nations Educational, Scientific and Cultural Organization.
ঞ
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন উপজেলায়?
→ পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে।