লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৯০মোট প্রশ্ন: ১৫টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
বনৌষধি
বন + ওষধি
শীতার্ত
শীত + ঋত
গবেষণা
গো + এষণা
জাত্যভিমান
জাতি + অভিমান
পর্যালোচনা
পরি + আলোচনা
০২

কারক ও বিভক্তি নির্ণয় করুন

বাক্য
কারক
ঝিনুকে মুক্তা আছে
অধিকরণে ৭মী
আলোয় আঁধার কাটে
করণে ৭মী
টাকায় টাকা আনে
কর্তায় ৭মী
রেখো মা দাসেরে মনে
কর্মে ২য়া
আগুনে সেঁক দাও
করণে ৭মী
০৩

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
বহুর মধ্যে একটি
অন্যতম
বিজয় লাভের ইচ্ছা
জিগীষা
যা উচ্চারণ করা কঠিন
দুরুচ্চার্য
বিধিকে অতিক্রম না করে
যথাবিধি
বাহুতে ভর করে চলে
ভুজঙ্গ
০৪

বাগধারা অর্থসহ বাক্য লিখুন

বাগধারা
অর্থ
বাক্য
একা ঘরের গিন্নি
কর্তৃত্ব
মা বাইরে গেলে বড় বোনই ঘরে একা ঘরের গিন্নি হয়ে যায়।
অঙ্কুশ তাড়না
অন্তর্গত আঘাত
পরীক্ষায় ফেল করে অনুশোচনার অঙ্কুশ তাড়নায় সে সারারাত ঘুমাতে পারেনি।
অবরে সবরে
কদাচিৎ
প্রবাসী মামা অবরে সবরে আমাদের বাড়িতে আসেন।
আঁধার ঘরের মানিক
প্রিয়বস্তু
ছেলেটি গরিব মায়ের আঁধার ঘরের মানিক।
উলু খাগড়া
গুরুত্বহীন লোক
বড়দের বিবাদে আমাদের মতো উলুখাগড়াদেরই বেশি ক্ষতি হয়।
০৫

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন

সমস্ত পদ
ব্যাসবাক্য ও সমাস
রাষ্ট্রনীতি
রাষ্ট্র পরিচালনার নীতি (মধ্যপদলোপী কর্মধারয়)
সিংহাসন
সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়)
গায়ে-পড়া
গায়ে এসে পড়ে যে (অলুক বহুব্রীহি)
ষড়ঋতু
ষড় (ছয়) ঋতুর সমাহার (দ্বিগু সমাস)
ধর্মঘট
ধর্ম রক্ষার্থে ঘট (মধ্যপদলোপী কর্মধারয়)
ইংরেজি অংশ
০৬

Write the correct spelling

Incorrect
Correct
Hippoppotamus
Hippopotamus
Conglomurete
Conglomerate
Menouver
Maneuver
Azhma
Asthma
Reminicence
Reminiscence
০৭

Fill in the Gaps

Sentence
Ans.
বাক্যের অর্থ
____ Mr. Jalal has been arrested.
Recently
সম্প্রতি মি. জালাল গ্রেপ্তার হয়েছেন।
The legislation is still ____ draft form.
in
আইনটি এখনো খসড়া অবস্থায় আছে।
He went ____ hunting.
a
সে শিকারে গিয়েছিল।
We have five fingers ____ each hand.
in
আমাদের প্রতিটি হাতে পাঁচটি করে আঙুল।
Do you have any money ____ you?
on
তোমার কাছে কি কোনো টাকা আছে?
০৮

Translate into English

বাংলা
English
আলমরা পাঁচ ভাই।
Alam has four brothers. (Alam and his brothers are five in all.)
বিপদ কখনো একা আসে না।
Misfortunes never come alone.
মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় টাকার দাম কমছে।
As inflation is rising, the value of the taka is decreasing.
তাকে একদিন অন্তর ঔষধ খেতে হয়।
He has to take medicine on alternate days.
সূর্য ডুবু ডুবু।
The sun is about to set.
০৯

Make suitable sentences

Word
Meaning
Sentence
Adolescent
কৈশোর প্রাপ্ত
An adolescent needs love and guidance from parents.
Ailment
অসুস্থতা
My grandfather is suffering from a minor ailment.
Transient
ক্ষণস্থায়ী
Youth is transient, so we should use it well.
Viable
টিকে থাকতে সমর্থ
The plan is simple and economically viable.
Omniscient
সর্বজ্ঞ
No human being is omniscient; only God knows everything.
১০

Write a short note on ‘Foreign remittance.’

Write a short note on ‘Foreign remittance.’

Foreign Remittance

Foreign remittance means the money that migrant workers send to their families back home. It is one of the biggest sources of foreign currency for Bangladesh. Millions of families depend on this income for food, education, healthcare and housing. Remittance also increases the country’s reserves and keeps the balance of payments stable. It reduces poverty and creates small businesses, especially in rural areas. Today, banks and mobile financial services make sending money faster and safer. However, high transfer costs and illegal channels like hundi remain serious problems. If the government ensures skilled migration, worker protection and formal channels, remittance will keep supporting our economy and society.

গণিত অংশ
১১–১৪

গণিত সমাধান

১১
১৮ টি ছাগলের দাম ৪ টি গরুর দামের সমান হলে ৪৫ টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
১৮ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ টি গরু
∴ ১ টি ছাগলের দামে পাওয়া যায় ৪১৮ টি গরু
∴ ৪৫ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ × ৪৫১৮ টি গরু
= ১৮০১৮ টি গরু
= ১০ টি গরু
উত্তর: ১০ টি গরু
১২
২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
১৪ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ জন
১ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ × ১৪ জন
∴ ১০ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ × ১৪১০ জন
= ৩৫০১০ জন = ৩৫ জন
আগে ছিল ২৫ জন, তাই নতুন লাগবে ৩৫ − ২৫ = ১০ জন।
উত্তর: মোট ৩৫ জন শ্রমিক (অর্থাৎ আরও ১০ জন নতুন)
১৩
a² + b² = ab হলে, a³ + b³ = ?
দেওয়া আছে, a² + b² = ab
প্রদত্ত রাশি = a³ + b³
= (a + b)(a² − ab + b²) [সূত্র: a³ + b³ = (a + b)(a² − ab + b²)]
= (a + b)(a² + b² − ab)
a² + b² এর পরিবর্তে ab বসিয়ে পাই,
= (a + b)(ab − ab)
= (a + b) × ০
= ০
উত্তর: ০
১৪
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ২৭x² + ১৫x − ২
দেওয়া আছে, ২৭x² + ১৫x − ২
২৭ × (−২) = −৫৪; এমন দুটি সংখ্যা চাই যাদের গুণফল −৫৪ এবং যোগফল ১৫। সংখ্যা দুটি ১৮ ও −৩।
= ২৭x² + ১৮x − ৩x − ২
= ৯x(৩x + ২) − ১(৩x + ২)
= (৩x + ২)(৯x − ১)
উত্তর: (৩x + ২)(৯x − ১)
সাধারণ জ্ঞান অংশ
১৫

সংক্ষেপে উত্তর দিন

ক
হরমুজ প্রণালি কিসের জন্য বিখ্যাত? এটি কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
→ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ, অর্থাৎ ২ কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহণ করা হয়। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
খ
সম্প্রতি আমেরিকা কর্তৃক অপহৃত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এর নাম কি? এ লক্ষ্যে পরিচালিত অপারেশনের নাম কি?
→ নিকোলাস মাদুরো। অপারেশনের নাম: Operation Absolute Resolve.
গ
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি এবং এটি বর্তমানে কোন দেশের মালিকানায় আছে?
→ গ্রীনল্যান্ড; মালিকানা: ডেনমার্ক।
ঘ
উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
→ ১৯৮৫ সালে। ১৩ জন।
ঙ
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের নাম কি এবং বাংলাদেশের সমুদ্র এলাকায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম কি?
→ তিতাস গ্যাসক্ষেত্র, সাঙ্গু।
চ
রোহিঙ্গা গণহত্যা বিষয়ে মিয়ানমারের বিচার হচ্ছে কোন আদালতে? কোন দেশ এ মামলা দায়ের করেছে?
→ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে), গাম্বিয়া।
ছ
কোন নদীর উপর ভারত গজলডোবা বাঁধ নির্মাণ করেছে? গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
→ তিস্তা; ২০২৬ সালে।
জ
আসিয়ান বলতে কোন অঞ্চলের দেশসমূহ বুঝায়? সম্প্রতি এ অঞ্চলের কোন দুটি দেশ যুদ্ধে জড়িয়েছে?
→ দক্ষিণ পূর্ব এশিয়া। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধে জড়িয়েছে।
ঝ
বাংলাদেশের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? উক্ত দ্রাঘিমা রেখা ও কর্কটক্রান্তি রেখার ছেদবিন্দু কোন জেলায় অবস্থিত?
→ ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা, ফরিদপুর।
ঞ
মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খালের নাম কি? প্রাকৃতিকভাবে তৈরি গ্র্যান্ড ক্যানাল কোন দেশে অবস্থিত?
→ গ্রান্ড খাল; চীন।