লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ (সার্ভেয়ার)

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬: সার্ভেয়ার পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ৯টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও জরিপ বিষয়ক অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তর লিখুন (৫টি)

ক
সারমেয় (অর্থ লিখুন)
→ (প্রশিক্ষিত) কুকুর
খ
ফপর দালালি (বাক্য রচনা করুন)
→ ফপর দালালি (অতিরিক্ত চালবাজি): সব কাজে ফপর দালালি করতে গিয়ে সে নিজেই বিপদে পড়ল।
গ
কিংকর্তব্যবিমূঢ় (শুদ্ধরূপ লিখুন)
→ কিংকর্তব্যবিমূঢ়
ঘ
শুভক্ষণে জন্ম যার (এক কথায় প্রকাশ করুন)
→ ক্ষণজন্মা
ঙ
সঞ্চয় (সন্ধি বিচ্ছেদ করুন)
→ সম্ + চয়
চ
চেষ্টায় সব হয় (কারক ও বিভক্তি লিখুন)
→ করণে সপ্তমী
ছ
যথাসাধ্য (ব্যাসবাক্যসহ সমাস লিখুন)
→ সাধ্যকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস)
০২

দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন

যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি সামনে এগিয়ে যাবেই।

যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি কখনো স্থবির থাকে না। চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর প্রশ্ন থেকেই জন্ম নেয় নতুন পথ। যেখানে মানুষ ভাবতে শেখে, সেখানে অন্ধ অনুকরণ থেমে যায়। চিন্তার চর্চা মানুষকে কুসংস্কার, ভয় ও সংকীর্ণতা থেকে মুক্ত করে। একটি চিন্তাশীল জাতি নিজের সমস্যা নিজেই বিশ্লেষণ করতে পারে। তারা ভুলকে ঢাকতে চায় না, বরং ভুল থেকে শেখে। নতুন ধারণা গ্রহণ করার মানসিকতা উন্নয়নকে দ্রুত করে তোলে। বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি—সব ক্ষেত্রেই চিন্তার শক্তি অগ্রগতির মূল চালিকা। যে সমাজে যুক্তি ও বিবেকের মর্যাদা থাকে, সেখানে নেতৃত্বও হয় দায়িত্বশীল। তাই বলা যায়, চিন্তাকে লালন করা জাতির সামনে এগিয়ে যাওয়া অবশ্যম্ভাবী।

ইংরেজি অংশ
০৩

বাংলায় অনুবাদ করুন

Modern technology has significantly changed human lifestyle. It has made communication faster and more convenient. However excessive dependence on technology reduces human interaction. Many people are becoming less active both physically and mentally. Therefore, technology should be used wisely.

আধুনিক প্রযুক্তি মানুষের জীবনধারাকে তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তন করেছে। এটি যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে। তবে প্রযুক্তির ওপর অত্যধিক নির্ভরশীলতা মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়াকে সংকুচিত করেছে। শারীরিক ও মানসিকভাবে অনেকেই কম কর্মঠ হয়ে যাচ্ছে। এজন্য প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করা উচিত।

০৪

Write your answers as directed in the brackets (any five)

a
Modern (Write antonym)
→ Outdated (পুরাতন)
b
Principal – Principle (make two sentences)
→ Principal (প্রধান; মুখ্য): The principal of our college is a kind man.
Principle (মূল নিয়ম বা তত্ত্ব): Honesty is a principle we should never give up.
c
He gave me a book. (to passive)
→ A book was given to me by him. / I was given a book by him.
d
I said to him, ‘You are wrong.’ (to indirect)
→ I told him that he was wrong.
e
This is accepted ____ the rules. (fill in the blanks)
→ by — This is accepted by the rules.
f
Kith and kin (make sentence)
→ Kith and kin (আত্মীয়-স্বজন): She invited all her kith and kin to the wedding.
০৫

Write a paragraph on the following (within ten sentences)

Write a paragraph on the following (within ten sentences): Artificial Intelligence: Uses and Misuses

Artificial Intelligence: Uses and Misuses

Artificial intelligence, or AI, is now a part of our daily life. It helps doctors find diseases early and helps students learn at their own pace. In offices and factories, AI saves time and reduces human errors. Farmers and transport services also use it to predict risks and manage resources. However, AI has a dark side too. It can be misused to spread false information and to create deepfake videos. It may also invade our privacy and take away some jobs. When we depend on machines too much, our own judgment becomes weaker. So we need clear rules, ethical use and human supervision. Only then will AI remain a blessing rather than a danger.

০৬

Translate into English

তুমি সেখানে যাওনি কেনো? শীত বলে কি বাইরে বের হওয়া যাবে না! ঘরের বাইরে তাকিয়ে দেখো। কতজন ঠান্ডা উপেক্ষা করে নিজের দরকারে বেরিয়ে পড়েছে। তুমিই কেবল ঘরে বসে আছো।

Why didn’t you go there? Is it impossible to go out just because it is cold? Look outside! How many people have braved the cold and gone out for their needs! You are the only one sitting at home.

গণিত অংশ
০৭–০৮

গণিত সমাধান

০৭ (ক)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x⁴ − ৩x² + ৪
দেওয়া আছে, x⁴ − ৩x² + ৪
x⁴ + ৪ কে পূর্ণবর্গ করতে হলে ২ × x² × ২ = ৪x² যোগ করতে হবে। তাই −৩x² কে (+৪x² − ৭x²) আকারে লিখি।
= x⁴ + ৪x² + ৪ − ৭x²
= (x²)² + ২·x²·২ + (২)² − ৭x²
= (x² + ২)² − (√৭x)²
= (x² + ২ + √৭x)(x² + ২ − √৭x)
= (x² + √৭x + ২)(x² − √৭x + ২)
উত্তর: (x² + √৭x + ২)(x² − √৭x + ২)
০৭ (খ)
a + ৪ = ১৪, ab = ৪৫ হলে a − b = ?
দেওয়া আছে, a + ৪ = ১৪
⇒ a = ১৪ − ৪
∴ a = ১০
আবার, ab = ৪৫
⇒ ১০ × b = ৪৫
⇒ b = ৪৫১০
∴ b = ৪.৫
সুতরাং, a − b = ১০ − ৪.৫ = ৫.৫
উত্তর: ৫.৫
০৮
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১০টির ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য = ১১০ টাকা
৮টির বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য = ১৮ টাকা
∴ ১টিতে লাভ = ১৮ − ১১০ = ১০ − ৮৮০ = ২৮০ = ১৪০ টাকা
১১০ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪০ টাকা
∴ ১ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪০ × ১০ = ১৪ টাকা
∴ ১০০ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪ × ১০০ = ২৫ টাকা
অর্থাৎ, শতকরা লাভ ২৫%
উত্তর: ২৫%
সাধারণ জ্ঞান অংশ
০৯

সংক্ষেপে উত্তর দিন (৭টি)

ক
জরিপ কাজে প্রিসিশন এবং অ্যাকুরেসির পার্থক্য কী।
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
খ
ভূমি জরিপে খানাপুরী ও বুঝারত কী? খানাপুরীতে একজন সার্ভেয়ারের ভূমিকা কী?
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
গ
লোকাল অ্যাট্রাকশন কী?
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
ঘ
কিস্তোয়ার কাকে বলে? কিস্তোয়ার কখন করা হয়?
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
ঙ
সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজের পার্থক্য লিখুন।
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
চ
নামজারি ও জমাভাগ কী? নামজারি ও জমাভাগের পর্যায়গুলো কী কী?
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
ছ
ডাইমেনশন ও স্কেল বলতে কী বুঝায়? এই দুটি প্রয়োজন কেনো?
→ বইয়ে উত্তর দেওয়া নেই।
জ
‘সিএস রেকর্ড’ বিষয়ে টীকা লিখুন।
→ বইয়ে উত্তর দেওয়া নেই।