লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট-২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৪০মোট প্রশ্ন: ১১টি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৬.০১.২০২৬) বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
পরীক্ষা
পরি + ঈক্ষা।
স্বায়ত্ত
স্ব + আয়ত্ত।
০২

বিপরীত শব্দ লিখুন

শব্দ
বিপরীত শব্দ
নৈসর্গিক
কৃত্রিম।
খাতক
মহাজন।
০৩

শুদ্ধ বানান লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
মুমুর্ষু
মুমূর্ষু।
কল্যানীয়েসু
কল্যাণীয়েষু।
০৪

এক দিনের নৈমিত্তিক ছুটির আবেদন

আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ১ (এক) দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে আবেদন লিখুন।

Solution: ১৩ জানুয়ারি, ২০২৬

বরাবর
জেলা প্রশাসক
জেলা প্রশাসকের কার্যালয়
সিলেট

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি এস. এম. শামসুর রহমান (অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়) জ্বরে আক্রান্ত থাকার কারণে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ হাসপাতালে ভর্তি ছিলাম। এই কারণে উক্ত এক দিন আমি অফিসে অনুপস্থিত ছিলাম। এখন শারীরিকভাবে সুস্থ হওয়ায় আমি আজ ১৩ জানুয়ারি ২০২৬ এ পুনরায় কর্মস্থলে যোগদান করেছি।

অতএব, অনুগ্রহ করে উল্লিখিত এক দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত
এস. এম. শামসুর রহমান
অফিস সহায়ক
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট।

ইংরেজি অংশ
০৫

Fill in the gaps with appropriate preposition

Sentence
Ans.
বাক্যের অর্থ
The baby was entrusted ____ the care of his uncle.
to
শিশুটির দেখাশুনার দায়িত্ব তার চাচার কাছে অর্পণ করা হয়েছিল।
The sun sets ____ the west.
in
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
০৬

Fill in the gaps with appropriate article

Sentence
Ans.
বাক্যের অর্থ
____ Omar Khayyam is seldom born.
an
ওমর খৈয়ামের মতো মানুষ খুব কমই জন্ম নেয়।
I saw ____ one eyed man yesterday.
a
আমি গতকাল একজন একচোখা (পক্ষপাতদুষ্ট) মানুষ দেখেছিলাম।
০৭

Write the opposite gender

Masculine
Feminine
Fox
Vixen
Duke
Duchess
০৮

Translate into English

বাংলা
English
বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেট বিভাগে অবস্থিত।
Most of the tea gardens of Bangladesh are located in the Sylhet division.
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত।
The largest mangrove forest in the world is located in Bangladesh.
০৯

Write sentence using following Idiom

Idiom & Phrase
Meaning
Sentence
Black sheep
কুলাঙ্গার
Manir is the black sheep of his family.
Cats and Dogs
মুষলধারে
It is raining cats and dogs.
সাধারণ জ্ঞান অংশ
১০

সংক্ষেপে নিচের প্রশ্ন সমূহের উত্তর দিন

ক
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
→ বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
খ
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
→ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলার হারুকান্দিতে অবস্থিত। উল্লেখ্য, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর প্রথমে ঢাকায় ছিল। এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে।
গ
বাংলাদেশে কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয়?
→ সিলেটের মালনীছড়ায়।
ঘ
ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত?
→ ট্রাফালগার স্কয়ার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এ স্থানটির প্রকৃত নাম ছিল কিং উইলিয়াম দ্য ফোর্থস স্কয়ার।
ঙ
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ?
→ নরওয়ে। উল্লেখ্য, উপনামঃ ভাটির দেশ — বাংলাদেশ; শান্ত দেশ/ শান্ত সকালের দেশ — দক্ষিণ কোরিয়া; সাদা হাতির দেশ — থাইল্যান্ড; সূর্যোদয়ের দেশ/ ভূমিকম্পের দেশ — জাপান; হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড; গোলাপি শহর — রাজস্থান (ভারত)।
চ
CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ ঢাকা, বাংলাদেশ। উল্লেখ্য, CIRDAP ৬ জুলাই ১৯৭৯ সালে গঠিত হয়। CIRDAP এর প্রতিষ্ঠার উদ্যোক্তা ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি দেশ। এর সদর দপ্তর ঢাকায় (সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউসে) অবস্থিত। এর উদ্দেশ্য ও লক্ষ্য হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্যোন্নয়ন’।
ছ
জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
→ ১৯৪৫ সালে। উল্লেখ্য, বর্তমান বিশ্বের স্বাধীন জাতিসমূহের সর্ববৃহৎ সংগঠনের নাম জাতিসংঘ। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে স্বাক্ষরকারী দেশ হলো ৫১টি রাষ্ট্র। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্বাক্ষরকারী অধিকাংশ দেশের সনদ অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে জাতিসংঘ দিবস উদযাপিত হয়।
জ
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?
→ যথাক্রমে তিনটি দেশেঃ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এতে অংশগ্রহণ করবে মোট ৪৮টি দেশ। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।
ঝ
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়?
→ ১৭৫ জন।
ঞ
GPS এর পূর্ণরূপ লিখুন।
→ Global Positioning System. উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০ এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। জিপিএস রিসিভার নিকটস্থ কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ করে অক্ষাংশ-দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় করে। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ, মোবাইল ফোনেও জিপিএস রিসিভার থাকে।
গণিত অংশ
১১

গণিত

১১ (ক)
৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে বিক্রেতার শতকরা কত লাভ হয়?
Solution: ৪টির ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ১টির ক্রয়মূল্য = ২০৪ = ৫ টাকা
আবার, ৪টির বিক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য = ৩০৪ = ১৫২ টাকা
∴ লাভ = ১৫২ − ৫ = ৫২ টাকা
৫ টাকায় লাভ হয় ৫২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ৫ × ১০০২ × ৫ = ৫০ টাকা
উত্তর: ৫০%
১১ (খ)
a + b = ৬, a − b = ৪ হলে, ab এর মান কত?
Solution: আমরা জানি, ab = (a + b২)² − (a − b২)²
= (৬২)² − (৪২)² = ৯ − ৪ = ৫
উত্তর: ৫
১১ (গ)
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ৫৪ বর্গ সেন্টিমিটার হলে; তার পরিধি কত?
Solution: দেওয়া আছে, দৈর্ঘ্য ৯ সে.মি. এবং ক্ষেত্রফল ৫৪ বর্গ সে.মি.
∴ প্রস্থ = ৫৪৯ = ৬ সে.মি.
∴ নির্ণেয় পরিধি = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি.
= ২(৯ + ৬) = ২ × ১৫ = ৩০ সে.মি.
উত্তর: ৩০ সে.মি.