বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৩.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কৃষি অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
বাগধারা (অর্থসহ বাক্য রচনা করুন)
বাগধারা
অর্থ
বাক্য
ঠোঁট কাটা
স্পষ্টভাষী
সে ঠোঁট কাটা মানুষ, যা মনে আসে মুখের ওপরই বলে দেয়।
ইঁচড়ে পাকা
অকালপক্ক
ছেলেটি ইঁচড়ে পাকা, বড়দের মতো কথা বলে।
অর্ধচন্দ্র
গলাধাক্কা দেওয়া
অতিথিকে অপমান করায় দারোয়ান লোকটিকে অর্ধচন্দ্র দিল।
খোদার খাসি
হৃষ্টপুষ্ট ব্যক্তি
কাজকর্ম না করে সে এখন খোদার খাসি হয়ে বসে আছে।
কাঁচা পয়সা
নগদ উপার্জন
ব্যবসায় কাঁচা পয়সা আসায় তার সংসারে স্বচ্ছলতা ফিরেছে।
০২
সন্ধি বিচ্ছেদ করুন
শব্দ
সন্ধি বিচ্ছেদ
উচ্চারণ
উৎ + চারণ
নিশ্চয়
নিঃ + চয়
জগদীশ
জগৎ + ঈশ
গবেষণা
গো + এষণা
ষোড়শ
ষট্ + দশ
০৩
এক কথায় প্রকাশ
বাক্য
এক কথায় প্রকাশ
পূর্বে যা ছিল কিন্তু এখন নেই
ভূতপূর্ব
চক্ষুর দ্বারা প্রত্যক্ষ
চাক্ষুষ
যে নারীর স্বামী ও পুত্র নেই
অবীরা
যে শুনে মনে রাখতে পারে
শ্রুতধর
কাকের মতো অল্প ঘুম
কাকনিদ্রা
ইংরেজি অংশ
০৪
Translate into English
বাংলা
English
ভুট্টা একটি লাভজনক পরাগায়িত ফসল।
Maize is a profitable cross-pollinated crop.
গম একটি শীতপ্রিয় ফসল।
Wheat is a cold loving crop.
লোকটি তিন দিন ধরে জ্বরে ভুগছে।
The man has been suffering from fever for three days.
নদীটি কলকল শব্দে বয়ে চলে।
The river flows with a murmur.
অহিংসাই পরম ধর্ম।
Non-violence is the highest virtue.
০৫
Make sentences with the following Phrases and Idioms mentioning the meaning
Idiom & Phrase
Meaning
Sentence
ABC
প্রাথমিক জ্ঞান
He does not even know the ABC of computers.
Across the bound
সীমা অতিক্রম করে
The ball went across the bound and the match stopped.
At bottom
প্রকৃতপক্ষে; মূলত
At bottom, he is a kind man.
On and on
না থেমে; ক্রমাগত
The rain went on and on all night.
Subject to
সাপেক্ষ
The plan is subject to the manager’s approval.
০৬
Fill in the Blanks with appropriate prepositions
Sentence
Ans.
বাক্যের অর্থ
He was born ____ 2 o’clock sharp at night.
at
তিনি ঠিক রাত ২ ঘটিকায় জন্মগ্রহণ করেছিলেন।
I shall be free ____ the afternoon.
in
আমি বিকালে ফ্রি থাকবো।
His train arrived ____ time.
on
তার ট্রেনটি সঠিক সময়ে পৌঁছেছিল।
Don’t run ____ the road.
across
দৌড়ে রাস্তা পার হয়ো না।
He is proud ____ his noble family.
of
সে তার অভিজাত বংশ নিয়ে গর্বিত।
গণিত অংশ
০৭–০৮
গণিত সমাধান
০৭
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ২০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
সমীকরণ পদ্ধতি:
মনে করি, পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার বর্তমান বয়স = (৫০ − x) বছর
২০ বছর পর পুত্রের বয়স = (x + ২০) বছর
২০ বছর পর পিতার বয়স = (৫০ − x + ২০) = (৭০ − x) বছর
প্রশ্নমতে, ৭০ − x = ২(x + ২০)
⇒ ৭০ − x = ২x + ৪০
⇒ ৭০ − ৪০ = ২x + x
⇒ ৩x = ৩০
⇒ x = ১০
∴ পুত্রের বয়স ১০ বছর এবং পিতার বয়স = ৫০ − ১০ = ৪০ বছর
বিকল্প পদ্ধতি:
২০ বছর পর দুজনের বয়সের সমষ্টি = ৫০ + ২০ + ২০ = ৯০ বছর
তখন পিতা : পুত্র = ২ : ১, অংশের যোগফল ৩
২০ বছর পর পুত্রের বয়স = ৯০ × ১৩ = ৩০ বছর
∴ বর্তমানে পুত্রের বয়স = ৩০ − ২০ = ১০ বছর
∴ বর্তমানে পিতার বয়স = ৫০ − ১০ = ৪০ বছর
যাচাই: ২০ বছর পর পিতা ৬০ ও পুত্র ৩০; ৬০ = ২ × ৩০ ✓
উত্তর: পিতার বয়স ৪০ বছর, পুত্রের বয়স ১০ বছর
০৮
একটি রম্বসের পরিসীমা ১৬০ সেমি এবং ক্ষুদ্রতম কর্ণ BD = ৪৮ সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত?
রম্বসের চার বাহু সমান; পরিসীমা = ৪ × বাহু
∴ বাহু AD = ১৬০৪ = ৪০ সেমি
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে; কর্ণদ্বয়ের ছেদবিন্দু O
∴ OD = ১২ × BD = ১২ × ৪৮ = ২৪ সেমি
সমকোণী ত্রিভুজ AOD-এ, OA² = AD² − OD² [পিথাগোরাসের সূত্র]
= ৪০² − ২৪²
= ১৬০০ − ৫৭৬ = ১০২৪
∴ OA = √১০২৪ = ৩২ সেমি
∴ কর্ণ AC = ২ × ৩২ = ৬৪ সেমি
রম্বসের ক্ষেত্রফল = ১২ × কর্ণ১ × কর্ণ২
= ১২ × ৪৮ × ৬৪
= ২৪ × ৬৪ = ১,৫৩৬ বর্গসেমি
উত্তর: ১,৫৩৬ বর্গসেমি
সাধারণ জ্ঞান অংশ
০৯–২৮
উত্তর লিখুন
ক
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
খ
SDG (টেকসই উন্নয়ন অভীষ্ট) কবে, কোথায় গৃহীত হয়?
→ ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে গৃহীত হয়। এতে ১৭টি অভীষ্ট ও ১৬৯টি লক্ষ্যমাত্রা রয়েছে।
গ
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
→ রাজশাহীর হেতেমখাঁ রোডে।
ঘ
“A Long Walk to Freedom” গ্রন্থের লেখক কে?
→ নেলসন ম্যান্ডেলা।
ঙ
Wifi-এর পূর্ণরূপ কী?
→ Wireless Fidelity.
চ
জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে?
→ নিউইয়র্ক সিটি।
ছ
BWMRI-এর পূর্ণরূপ কী?
→ Bangladesh Wheat and Maize Research Institute.
জ
ভ্যাটিকানের পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট কোন দেশের নাগরিক?
→ যুক্তরাষ্ট্রের।
ঝ
AI-এর পূর্ণরূপ কী?
→ Artificial Intelligence.
ঞ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
→ সেন্টমার্টিন।
ট
গমের বৈজ্ঞানিক নাম কী?
→ Triticum aestivum.
ঠ
ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহৃত দুটি পরজীবী পোকার নাম লিখুন।
→ ট্রাইকোগ্রামা ও ব্রাকন হেবিটর।
ড
ড্রিপ ইরিগেশন কী?
→ পাইপ ও নলের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে সরাসরি গাছের গোড়ায় পানি দেওয়ার পদ্ধতি। এতে পানির অপচয় কম হয়।
ঢ
মালচিং কী?
→ মাটির আর্দ্রতা ধরে রাখা ও আগাছা দমনের জন্য ফসলের গোড়ায় খড়, কচুরিপানা বা প্লাস্টিক জাতীয় আচ্ছাদন দেওয়াকে মালচিং বলে।
ণ
ব্লাস্ট রোগের জীবাণুর নাম কী?
→ Magnaporthe oryzae (ছত্রাক)।
ত
পলিনেট হাউজ কী?
→ পলিথিন বা জালের আচ্ছাদনে ঘেরা কাঠামো, যার ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদন করা হয়।
থ
ভুট্টার সবচেয়ে ক্ষতিকারক পোকা কোনটি?
→ ফল আর্মিওয়ার্ম (Fall Armyworm)।
দ
শস্যপর্যায় কী?
→ একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে শস্যপর্যায় বলে। এতে মাটির উর্বরতা বজায় থাকে এবং রোগ-পোকার আক্রমণ কমে।
ধ
ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কত?
→ ২০টি (n = ১০)।
ন
ভুট্টার পুরুষ ফুলে সর্বোচ্চ কত পরাগরেণু থাকে?
→ প্রায় ৫০ লক্ষ।
২৯
পূর্ণরূপ লিখুন
সংক্ষেপ
পূর্ণরূপ
GAP
Good Agricultural Practices
AEZ
Agro-Ecological Zone
DAP
Di-Ammonium Phosphate
IPNS
Integrated Plant Nutrient System
GMO
Genetically Modified Organism